রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০৬ AM
শিরোনাম
হরিজন সম্প্রদায়ের মা-হারা কনের বিয়েতে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন গাজীপুরের ডিসি
বাংলাদেশ

হরিজন সম্প্রদায়ের মা-হারা কনের বিয়েতে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন গাজীপুরের ডিসি

চ্যানেল ওম নিউজ ডেস্ক হরিজন (সুইপার) সম্প্রদায়ের মা-হারা এক এতিম কনের বিয়েতে উপস্থিত হয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: নূরুল করিম ভূঁইয়া। তাঁর উপস্থিতিতে পুরো বিয়ের অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দ ও আবেগঘন এক পরিবেশে। অনুষ্ঠানে কনে শ্রীমতী প্রীতি রানী বাসফোরের বিয়েতে কনে পক্ষের আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক। এ সময় কনের বাবা শ্রী রতন বাসফোর বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ গাজীপুর মহানগরের একজন কর্মী এবং গাজীপুর সিটি কর্পোরেশনে দীর্ঘদিন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। কনের প্রয়াত মা স্বর্গীয়া সীমা রানি বাসফোরও ডুয়েটে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে প্রীতি রানী বাসফোর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জেলা প্রশাসকের আগমনকে কেন্দ্র করে হরিজন সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই আবেগাপ্লুত হয়ে তাঁকে প্রণাম করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, প্রশাসনের উচ্চপদস্থ একজন কর্মকর্তার এমন মানবিক উপস্থিতি সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সমতা ও সম্মানের বার্তা বহন করে। এ বিষয়ে জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, সংবিধান অনুযায়ী ধর্ম, বর্ণ, পেশা বা পরিচয় নির্বিশেষে সবাই সমান। কোনো পেশাই ছোট নয় বা অসম্মানের নয়। সমাজে ঐক্য, ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতেই এ ধরনের উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, গাজীপুরকে সমতা ও ঐক্যের একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে প্রশাসন কাজ করছে, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ সমান মর্যাদায় এগিয়ে যাবে। জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক উপস্থিতি সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা যোগাবে।

পূজা ও আচার

আরও খবর
রামপুরে শ্রীশ্রী গণেশ পূজার ১ যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সম্পন্ন পূজা

রামপুরে শ্রীশ্রী গণেশ পূজার ১ যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সম্পন্ন

অংকন ধর, সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রামের সাতকানিয়া রামপুর বণিক পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী গণেশ পূজার ১২ বছর বা ১ যুগ পূর্তি উদযাপন উপলক্ষে অদ্বৈত-অচ্যুত স্মৃতির আয়োজনে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সম্পন্ন। গত ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী দক্ষিণ রামপুর বণিকপাড়ার আকাশবৃত্তি মাঠ প্রাঙ্গণে অদ্বৈত-অচ্যুত স্মৃতি সংঘের উদ্যোগে এই মহতী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠান মালায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ১৪ সেপ্টেম্বর সোমবার বিকালে শ্রী শ্রী তুলসীধাম, অদ্বৈত-অচ্যুত ধাম এর মোহন্ত মহারাজ ও ঋষিধাম অধিপতি শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী (পুরী) এর পৌরহিত্যে পূজার অধিবাস, সান্ধ‍্যকালীন সমবেত প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, বিশিষ্ট সমাজ সেবকদের সংবর্ধনা অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ সহ বিবিধ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদ্বৈত-অচ্যুত মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী হিরন্ময় ধর, বরণ‍্য অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার আহ্বায়ক শ্রী রাজীব ধর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ১৫ সেপ্টেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার সকাল থেকে বিবিধ অনুষ্ঠানমালার মধ্যে শ্রী গণেশ দেবের পূজা, গুরুপুত্র জয় প্রকাশ মিত্র চৌধুরীর উপস্থিতিতে ভোগারাতি মহাপ্রসাদ বিতরণ, রাত ৮ টায় সাংস্কৃতিক সন্ধ‍্যা , হাজারো ভক্তবৃন্দের সম্মুখে মঞ্চ মাতালেন বাংলাদেশের জনন্ন্দিত কন্ঠশিল্পী সাগর দেওয়ান ও স্থানীয় কন্ঠশিল্পী সানি ধর। ১৬ সেপ্টেম্বর রাত ১০ টায় গণেশ প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্দরকিল্লার রাজাপুর লেইনে গণেশ চতুর্থী উদযাপন পূজা

আন্দরকিল্লার রাজাপুর লেইনে গণেশ চতুর্থী উদযাপন

চ্যানেল ওম নিউজ ডেস্ক আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার আন্দরকিল্লাস্থ রাজাপুর পূজা উদ্যাপন মৈত্রী সংসদ এর আয়োজনে দশমহাবিদ্যা মন্দিরে গণেশ চতুর্থী ধর্মীয় ও মানবিক কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল পূজা, আরতি, গীতা ও চণ্ডীপাঠ, অঞ্জলি নিবেদন, বালক ভোজন, আলোচনা পর্ব ও প্রসাদ আস্বাদন। এ উপলক্ষে আলোচনা পর্বে প্রধান আলোচক বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী বলেন, বুদ্ধি, প্রজ্ঞা ও সমৃদ্ধি অর্জনের জন্য ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ পূজা করা হয়। শিশু-কিশোরদের গণেশ দেবতার মতো মাতৃ- পিতৃভক্তি রাখা চাই। ধর্মীয় আচার- অনুশীলন একজন মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে। মূল্যবোধের অবক্ষয়ের এ দুঃসময়ে সকলের ধর্মের পথ অনুশীলন করা উচিত। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির কর্মকর্তা সংগঠক রাজিব মিত্র, সমাজসেবী রাজিব মল্লিক, ধর্মানুরাগী নিউটন দে ববি, সংগঠক নয়ন দাশ, সংগীত পরিচালক সব্যসাচী চৌধুরীর রণি ও কণ্ঠশিল্পী অলোক দেবনাথ। সংগঠক ও সমাজসেবক রাজীব মিত্র বলেন, আজকের শিশুরা আগামী দিনের কাণ্ডারী।তাদেরকে যোগ্য করে গড়ে তোলা মাতা-পিতা, রাষ্ট্র সকলের দায়িত্ব। পূজার সর্বজনীন আবেদন ছড়িয়ে দিতে শতাধিক বালককে গণপতিরূপে ভোজন নিবেদন করলো পূজা উদযাপন মৈত্রী সংসদ।

১৫ সেপ্টেম্বর ২০২৬
রামপুরে শ্রীশ্রী গণেশ পূজার ১ যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন পূজা

রামপুরে শ্রীশ্রী গণেশ পূজার ১ যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন

অংকন ধর চট্টগ্রামের সাতকানিয়া রামপুর বণিক পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী গণেশ পূজার ১২ বছর বা ১ যুগ পূর্তি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী দক্ষিণ রামপুর বণিকপাড়ার আকাশবৃত্তি মাঠ প্রাঙ্গণে এই মহতী আয়োজন অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনা। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলায় প্রথমবারের মতো মঞ্চ মাতাতে আসছেন বাংলাদেশের সাড়া জাগানো জনপ্রিয় সংগীতশিল্পী সাগর দেওয়ান। এর আগে ১৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে বর্ণাঢ্য সাংস্কৃতিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক সূচনা হবে। শ্রীশ্রী অদ্বৈত-অচ্যুত স্মৃতির, আয়োজনে এই অনুষ্ঠানে আর্শীবাণী প্রদান ও পৌরোহিত্য করবেন তুলসীধাম, অদ্বৈত-অচ্যুত মোহন্ত মহারাজ ও ঋষিধাম অধিপতি শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী (পুরী)। অতিথি হিসেবে উপস্থিত অদ্বৈত-অচ্যুত মিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, রামপুর শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়া অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করে তুলতে সার্বিক সহযোগিতায় রয়েছে ঐতিহ্যবাহী দক্ষিণ রামপুর বণিকপাড়া যুব সংগঠন, আরোহণ সমাজ কল্যাণ পরিষদ এবং অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ, রামপুর শাখা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিন দিনব্যাপী এই অনুষ্ঠানে ধর্ম, বর্ণ ও নির্বিশেষে সকল ভক্তদের উপস্থিত থেকে অনুষ্ঠানমালা উপভোগ করার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

২৮ আগস্ট ২০২৬

বিশেষ প্রতিবেদন

সব প্রতিবেদন দেখুন
সনাতন দর্শন ও বাণী

"সত্যমেব জয়তে নানৃতম"

সত্যেরই জয় হয়, মিথ্যার নয়। ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের আলোয় গড়ে উঠুক সম্প্রীতি ও মানবতার সুদৃঢ় ভিত্তি।

ধর্ম সংস্কৃতি ঐতিহ্য মানবতা

ভিডিও গ্যালারি

সব ভিডিও দেখুন

ছবি গ্যালারি

সব ছবি দেখুন

ধর্মীয় ক্যালেন্ডার ও সূচি

সেপ্টেম্বর
২০ রবিবার

আজকের তিথি ও আয়োজন

শ্রীশ্রী ঠাকুর ও দেব-দেবীর প্রাত্যহিক পূজা ও সান্ধ্য আরতি।

সম্পাদকীয় ও ভাবনা

রামনবমী উপলক্ষে অনিরুদ্ধ দাসকে আমন্ত্রণ জানাল সনাতন বিদ্যার্থী সংসদ

চ্যানেল ওম নিউজ ডেস্ক আসন্ন ২৭ এপ্রিল পবিত্র রামনবমী মহোৎসব উপলক্ষে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মদন মোহন কলেজ শাখার নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে পবিত্র রামনবমী মহোৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য রামনবমী মহোৎসবে উপস্থিত থাকার জন্য ভারতীয় সহকারী হাই কমিশনারকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়। এ সময় উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং ধর্মীয় উৎসবকে ঘিরে পারস্পরিক সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

সম্পাদকীয় বিভাগ ১৬ মার্চ ২০২৬

আমাদের সাথে যুক্ত থাকুন

প্রতিদিনের প্রধান খবর, ধর্মীয় প্রবন্ধ ও তাৎপর্যপূর্ণ তথ্য সরাসরি পেয়ে যান আপনার ইমেইলে।